এক নজরে আল জামেয়াতুল আশরাফীয়া ইযহারুল উলুম

আজকের শিশুরাই আগামীদিনের কাণ্ডারী। তাদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমেই গড়ে উঠতে পারে আমাদের আদর্শ প্রজন্ম-আলোকিত আগামী। এ লক্ষ্যকে সামনে রেখেই আল জামেয়াতুল আশরাফীয়া ইযহারুল উলুম-এর পথচলা। মূলত আরবি, জেনারেল, এক্সট্রা কারিকুলার এ্যাকটিভিটি, তথ্য, বিজ্ঞান ইত্যাদি আধুনিক বিষয়ের সমন্বয়ে প্রস্তুতকৃত কারিকুলাম অনুযায়ী পরিচালিত একটি বহুমুখী আধুনিক ক্বওমী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠাই আল জামেয়াতুল আশরাফীয়া ইযহারুল উলুম-এর লক্ষ্য। কুরআন-সুন্নাহর বরকতময় ইলম অর্জনের পাশাপাশি এখানে শিক্ষার্থীরা অর্জন করবে প্রয়োজনীয় জাগতিক জ্ঞানও। এর মাধ্যমে তারা গড়ে উঠবে প্রকৃত খোদাভীরু ও সুন্নাতের অনুসারী সৎকর্মশীল, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে। আর এই মহতী কাজে আমাদের রাহবার তথা পথপ্রদর্শক হিসেবে রয়েছেন ইলম ও আমলে সমৃদ্ধ যুগসচেতন উলামায়ে কিরামের এক অভিজ্ঞ জামাত।
১০০+
শিক্ষার্থী
১১+
শিক্ষক
২০+
বছর (২০০৬ থেকে)

আমাদের বৈশিষ্টসমূহ

মানসম্মত ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা

Quality & Integrated Education

আরবি ও দ্বীনি শিক্ষা, জেনারেল শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আধুনিক কারিকুলাম।

ক্বওমী ও আধুনিক শিক্ষার সমন্বয়

Integration of Qawmi & Modern Education

ক্বওমী নেসাবের সাথে আধুনিক বিষয়, শিক্ষাসুবিধা ও আধুনিক শিক্ষাউপকরণের সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাদান ব্যবস্থা।

দ্বীনি শিক্ষা

Islamic Education

কুরআন তিলাওয়াত ও তাজবিদ, হিফজ ও নাজেরা, আকীদা, ফিকহ ও ইসলামী আদর্শ শিক্ষার বিশেষ ব্যবস্থা।

জেনারেল ও আধুনিক শিক্ষা

General & Modern Education

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ।

জাতীয় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ

Participation in National Exams

শিক্ষার্থীদের জন্য জেনারেল শিক্ষার ধারায় PSC, JSC ও SSC পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ

Experienced & Skilled Teachers

অভিজ্ঞ ও প্রশিক্ষিত দাওরা পাশ আলেম, হাফেজ ও উচ্চশিক্ষিত উস্তাজদের মাধ্যমে স্নেহপূর্ণ পাঠদান পরিচালিত।

লাইব্রেরি ও শিক্ষা সহায়তা

Library & Educational Support

দ্বীনি ও সাধারণ বিষয়ের সমৃদ্ধ বইসম্বলিত লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির সহায়ক পরিবেশ।

নিরাপদ পরিবহন ব্যবস্থা

Safe Transportation

শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করার জন্য নির্ধারিত পরিবহন ব্যবস্থা।

স্বীকৃত সনদ

Recognized Certificate

শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদেরকে জাতীয়ভাবে স্বীকৃত সনদ প্রদান করা হয়।

স্কলারশিপ ও পুরস্কার

Scholarships & Awards

প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে Student of the Year নির্বাচনসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ প্রদান করা হয়।

নৈতিক ও আদর্শ শিক্ষা

Moral & Ideal Education

ইসলামী মূল্যবোধ, উত্তম চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

আধুনিক সুযোগ-সুবিধা

Modern Facilities

আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও মানসম্মত পাঠদান।

বিভাগসমূহ

Our Academic Programs

প্লে (রওজাতুল আতফাল)

Play

সময়কাল
১ বছর
বয়স
৪+ বছর

নার্সারি (প্রাক-প্রাথমিক)

Nursery

সময়কাল
১ বছর
বয়স
৫+ বছর

নূরানি (১ম শ্রেণি)

Nurany Class 1

সময়কাল
১ বছর
বয়স
৫+ বছর

নাজেরা (২য় শ্রেণি)

Nazera

সময়কাল
১ বছর
বয়স
৭+ বছর

হিফজুল কুরআন ১ম বর্ষ (৩য় শ্রেণি)

Hifzul Quran 1st Year

সময়কাল
১ বছর
বয়স
৮+ বছর

হিফজুল কুরআন ২য় বর্ষ (৪র্থ শ্রেণি)

Hifzul Quran 2nd Year

সময়কাল
১ বছর
বয়স
৯+ বছর

হিফজুল কুরআন ৩য় বর্ষ (৫ম শ্রেণি)

Hifzul Quran 3rd Year

সময়কাল
১ বছর
বয়স
১০+ বছর

১ম জামাত (৬ষ্ঠ শ্রেণি)

1st Jamat

সময়কাল
১ বছর
বয়স
১১+ বছর

২য় জামাত (৭ম শ্রেণি)

2nd Jamat

সময়কাল
১ বছর
বয়স
১২+ বছর

আমাদের মূলনীতিসমূহ

9 Principles (স্কলারশিপ ও উৎকর্ষের ভিত্তি)
01

শিক্ষাগত যোগ্যতা

Academic Performance

মূল্যায়ন ফলাফল, ক্লাস পারফরম্যান্স, হোমওয়ার্ক ও ধারাবাহিক শিক্ষায় কৃতিত্ব বজায় রাখা।

02

দ্বীনি শিক্ষা ও আমল

Islamic Knowledge & Practice

অর্জিত ইলমকে আমলে পরিণত করা, নামাজে নিয়মানুবর্তিতা এবং সুন্নাহভিত্তিক জীবনযাপন।

03

আচরণ ও নৈতিকতা

Character & Manners

বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, ভদ্রতা ও ধৈর্য প্রদর্শনে আদর্শ হওয়া।

04

উস্তাদের প্রতি দায়িত্ব

Respect & Duty to Teachers

শিক্ষক ও উস্তাদের সাথে উত্তম আচরণ, দিকনির্দেশনা মান্য করা এবং যথাসাধ্য খেদমত করা।

05

উপস্থিতি ও নিয়মানুবর্তিতা

Attendance & Punctuality

ক্লাস ও প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রমে সময়মতো উপস্থিতি এবং প্রতিষ্ঠানের কানুন মেনে চলা।

06

খেদমত ও দায়িত্বশীলতা

Service & Responsibility

দ্বীনি ও সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ এবং দায়িত্ব পালনে নিজেকে যোগ্য করে গড়ে তোলা।

07

মনোভাব ও মনোযোগ

Attitude & Diligence

শেখার তীব্র আগ্রহ, গভীর মনোযোগ এবং অধ্যবসায়ের সাথে প্রতিকূল অবস্থায় মনোবল অটুট রাখা।

08

পরিপাটি ও শালীনতা

Modesty & Cleanliness

ইসলামি আদর্শে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শালীন পোশাক এবং সৌন্দর্যচর্চার প্রতি সচেতনতা।

09

সামাজিক ও সহ-পাঠ কার্যক্রম

Co-Curricular Activities

বক্তৃতা, ক্বিরাআত, হিফজ প্রতিযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

✦ আমাদের শিক্ষকমণ্ডলী ✦

Our Dedicated Educators

জেনারেল বিভাগ:

আমাদের শিক্ষকবৃন্দ উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত ও অভিজ্ঞ। তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষার্থীদের জন্য নিবেদিতপ্রাণ।

আধুনিক শিক্ষাপদ্ধতি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে তাঁরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা ও আদর্শ নৈতিক চরিত্র নিশ্চিত করেন।

আরবি ও ক্বওমী বিভাগ:

আমাদের হিফজ ও কিতাব বিভাগের শিক্ষকবৃন্দ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস পাস (স্নাতকোত্তর সমমান) এবং পূর্ণাঙ্গ অভিজ্ঞ হাফেজ ও মুফতি সাহেবগণ।

কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, তাজবীদ, কিতাব ও হাদিসের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আমল ও আখলাকের বিশেষ পরিচর্যা করা হয়।

ইলম ও আমলের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠন ও যোগ্য নাগরিক তৈরিতে আমাদের শিক্ষকমণ্ডলী সর্বদা নিবেদিত।

পরিচালনা ও প্রশাসন

Management & Administration
Hazrat Mawlana Sayedur Rahman
প্রধান উপদেষ্টা ও মুরব্বি

হযরত মাওলানা সাঈদুর রহমান দা.বা.

Hazrat Mawlana Sayedur Rahman D.B.
ইসলামী চিন্তাবিদ | শাইখুল হাদিস

বাংলার ইসলামী শিক্ষাঙ্গনের বিশিষ্ট আলেম, শাইখুল হাদিস, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর দৌহিত্র হযরত মাওলানা সাঈদুর রহমান দা.বা. আমাদের প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও মুরব্বি হিসেবে দিকনির্দেশনা প্রদান করে আসছেন।

বিস্তারিত দেখুন
“
মুরব্বির বার্তা

"কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী যেন সত্যিকারের খোদাভীরু ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যে আল জামেয়াতুল আশরাফীয়া ইযহারুল উলুম নিরলস কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা এই খেদমতকে কবুল করুন।"

Hafez Mawlana Mufti Ubaidullah Sayem
মুহতামিম ও পরিচালক

হাফেজ মাওলানা মুফতি উবায়দুল্লাহ সায়েম দা.বা.

Hafez Mawlana Mufti Ubaidullah Sayem (D.B.)
ইসলামী চিন্তাবিদ | মুহাদ্দিস | শিক্ষাবিদ

হাফেজ মাওলানা মুফতি উবায়দুল্লাহ সায়েম দা.বা. একজন সুপরিচিত ইসলামী গবেষক ও শিক্ষাবিদ। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কারিকুলাম, তারবিয়াত এবং সার্বিক পরিচালনায় নিবেদিতভাবে দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত দেখুন
“
পরিচালকের দিকনির্দেশনা

"ইলমে দ্বীনের আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সুন্নাহভিত্তিক চরিত্র গঠনে আদর্শ শিক্ষা পরিবেশ বজায় রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিটি শিক্ষার্থীর মেধা ও মননের বিকাশে আমরা সচেষ্ট।"

গ্যালারি

Photo Gallery

মাদরাসার বিভিন্ন কার্যক্রম এবং অনুষ্ঠানের ছবি

যোগাযোগ করুন

Get In Touch

আমাদের সাথে যোগাযোগ করুন

যোগাযোগের তথ্য

ঠিকানা

গোরাট, সরকার মার্কেট, আশুলিয়া, সাভার, ঢাকা।

মোবাইল

০১৩৩৪-৯২৪১৬৪ (অফিসিয়াল)
০১৭৯০-৩২৪৯৮৫ (প্রধান শিক্ষক)

ইমেইল

[email protected]

সময়সূচী

শনিবার - বৃহস্পতিবার: সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত

Our Official App

আমাদের স্মার্ট অ্যাপটি ডাউনলোড করুন

মাদরাসার সকল নোটিশ, রেজাল্ট, এবং উপস্থিতির তথ্য সরাসরি আপনার ফোনে পেতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করুন।

Download Android App
Latest: v5.0.6
AL-JAMEATUL ASHRAFIA IZHARUL ULUM mobile app